ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২২, ০৫:৪২আপডেট : ১৮ মে ২০২২, ০৫:৪৬

আগামী দিনে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশটির অতিরিক্ত দাবির সাড়া দিতেও প্রস্তুত ফ্রান্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার এ খবর জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসে প্যালেস।

বিকেলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, আমাদের মধ্যে ‘দীর্ঘ এবং অর্থবহ’ কথা হয়েছে।

যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। ক্রমবর্ধমান উত্তেজনা বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করেও কোনও সমাধানে পৌঁছাতে পারেননি তিনি। এ অবস্থায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিলেন ম্যাক্রোঁ। রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র বেশি সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যৎ-এ আরও সামরিক চালান কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপান অনেক দেশ সামরিক সরঞ্জাম দিয়ে যাচ্ছে জেলেনস্কিকে।

দুইজনের আলাপের বিষয়ে টুইটবার্তায় জেলেনস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে আবেদনের বিষয়েও প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা হয়েছে। ম্যাক্রোঁ বলেন, আবেদনটি আগামী জুনে এক শীর্ষ সম্মেলনে ইইউ সদস্যদের মাধ্যমে যাচাই করা হবে।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের