মারিউপোলে আরও ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করছে: রাশিয়া

বিদেশ ডেস্ক
১৯ মে ২০২২, ১০:১৪আপডেট : ১৯ মে ২০২২, ১০:১৪

মস্কো জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রিত মারিউপোল শহরে আরও প্রায় সাতশ’ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এতে ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার উল্লেখযোগ্য অর্জন হয়েছে। এদিকে সবশেষ যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস ফের সচল করেছে।

মারিউপোলের সেনানিবাসকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। তবে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের চূড়ান্ত ফলাফল এখনও অমীমাংসিত রয়ে গেছে।

আজভস্টল কারখানায় ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও থেকে গেছেন বলে জানিয়েছেন ওই এলাকার নিয়ন্ত্রণে রাখা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন। তবে এসব যোদ্ধার ভাগ্য নিয়ে প্রকাশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন।

গত মঙ্গলবার ২৫০ জনেরও বেশি সেনার আত্মসমর্পণের কথা নিশ্চিত করেছে ইউক্রেন। তবে এখনও কত জন ভেতরে রয়েছে সে বিষয়ে কিছু বলেনি তারা।

বুধবার রাশিয়া জানিয়েছে আরও ৬৯৪ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এনিয়ে মোট ৯৫৯ সেনা আত্মসমর্পণের কথা জানালো তারা। আজভস্টলে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় যোদ্ধারা চিকিৎসা সেবা পাচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি