ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১০:১৬আপডেট : ২৩ মে ২০২২, ১০:২৫

এবার ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে নিউ জিল্যান্ড। বিষয়টি জানালেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জাসিন্ডা বলেন, যুক্তরাজ্যে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের এল১১৯ লাইট ফিল্ড গানস প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন সদস্যকে যুক্তরাজ্যে পাঠানো হবে।

নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের অস্ত্র ব্যবহারে জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত সহায়তার জন্য আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে।

এদিকে নিউ জিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট বলেন, ২৩০ জন ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে। আর প্রতিটি প্রশিক্ষণ সেশনে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।

তবে জাসিন্ডা আরডার্ন নিশ্চিত করেছেন যে, যুক্তরাজ্যতেই ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে, ইউক্রেনের ভূখণ্ডে নয়।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে নিউ জিল্যান্ডসহ ইউরোপের অনেক দেশ। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে ইতোমধ্যে অস্ত্র সরবরাহ করেছে নিউ জিল্যান্ড সরকারও।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি