পুতিনকে তিরস্কার দুয়ার্তের

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২২, ১৩:১৪ আপডেট : ২৪ মে ২০২২, ১৩:১৬

ইউক্রেনে নিরীহ বেসামরিক মানুষকে হত্যার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। খুনি হিসেবে পুতিনের সঙ্গে নিজের তুলনা নিয়েও কথা বলেছেন তিনি। বলেছেন, ‘আমি অপরাধীদের হত্যা করি। আমি শিশু ও বয়স্কদের হত্যা করি না।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় মঙ্গলবার প্রথমবারের মতো পুতিনের সমালোচনা করেছেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট।

বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধির জন্যও এই যুদ্ধকে দায়ী করেছেন তিনি। এই দাম বৃদ্ধির ফলে ফিলিপাইনসহ বিশ্বের বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুয়ার্তে বলেন, তিন রুশ প্রেসিডেন্টের নিন্দা করছেন না। তবে ইউক্রেনে আক্রমণকে ক্রেমলিন যেভাবে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছে তার সঙ্গে তিনি একমত নন। দুয়ার্তে বলেন, এটি বাস্তবিকই ‘একটি সার্বভৌম জাতির’ বিরুদ্ধে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ।

পুতিনকে ‘বন্ধু হিসেবে’ সম্বোধন করে তিনি ইউক্রেনের আবাসিক এলাকায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। হামলা শুরুর আগে নিরীহ বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। সূত্র: আল জাজিরা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
ইউক্রেনে ত্রাণ পাঠাতে পোপ লিওকে সহযোগিতার আশ্বাস পুতিনের
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত