মারিউপোলেই ২২ হাজার বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১৪:৫১ আপডেট : ২৬ মে ২০২২, ১৪:৫৩

ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু পর ডনবাসের দোনেস্ক অঞ্চলে এ পর্যন্ত অন্তত ৪৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন এক হাজার ১৬৮ জন। টেলিগ্রাম বার্তায় রুশ বাহিনীর হামলায় হতাহতের খবর জানিয়েছেন দোনেস্ক গভর্নর পাভলো কিরলিয়েনকো।

দোনেস্কের হতাহতের সংখ্যা দিতে পারলেও ইউক্রেনের মারিউপোল এবং ভলোনোভাখা শহরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি তিনি।

তিনি বলেন, দোনেস্কের বেসামরিক নাগরিকদের ঘর-বাড়ি ধ্বংস করে চলছে রাশিয়ান সশস্ত্র যোদ্ধারা। তাদের হামলার কারণে লাখ লাখ মানুষ বাড়ি ছাড়া।

এদিকে গত বুধবার (২৫ মে) মারিউপোলের মেয়রের এক উপদেষ্টা অনুমান করে বলেন, গত তিনমাস ধরে রাশিয়ার চলমান অভিযানে কমপক্ষে ২২ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযানের শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সেনাবাহিনীর ক্রমবর্ধন আক্রমণে ইউক্রেনের সামি, খারকিভ, মারিউপোল, ডোনেস্ক, খেরসনের বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় ইউক্রেনের যোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলায় পিছু হটছে রাশিয়ান বাহিনী।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু: কোয়ারেন্টিনে ২০০ মানুষ, বন্ধ পাঁচ হাসপাতাল
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার হামলা, ক্ষতি ৪০০ কোটি
সর্বশেষ খবর
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের