আমাদের ভারী অস্ত্রশস্ত্র দরকার: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ০৫:৪০আপডেট : ২৭ মে ২০২২, ০৫:৪০

রুশ আগ্রাসন মোকাবিলায় কিয়েভের লঞ্চ রকেট সিস্টেমসহ ভারী অস্ত্রশস্ত্র দরকার বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে এমন মন্তব্য করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দিমিত্রো কুলেবা বলেন, শুধু একটি জায়গায় রাশিয়া ইউক্রেনের চেয়ে এগিয়ে আছে। তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্রের পরিমাণ বেশি। কামান, লঞ্চ রকেট সিস্টেম এগুলো ছাড়া তাদের পিছু হটতে বাধ্য করা সম্ভব নয়।

এদিকে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে শান্তি আলোচনায় বসা উচিত, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের এমন পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হেনরি কিসিঞ্জারের এমন মন্তব্যকে ১৯৩৮ সালের জার্মানির নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি।

জেলেনস্কি বলেন, মনে হচ্ছে কিসিঞ্জারের ক্যালেন্ডার ২০২২ সালের নয় বরং ১৯৩৮ সালের।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম