শীর্ষ রুশ স্নাইপারকে হত্যা করেছে ইউক্রেনীয় সেনারা?

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২২, ২১:১৯আপডেট : ৩১ মে ২০২২, ২২:০৩

রাশিয়ার একজন শীর্ষ স্নাইপারকে হত্যা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রুশ সরকারপন্থী একটি সূত্র এমন দাবি করেছে। টেলিগ্রাম ও ফেসবুকের রুশ বিকল্প ভিকে-তে কয়েকটি চ্যানেলে ২৪ মে আলেক্সান্ডার কিসলিনস্কি নিহত হওয়ার কথা ছড়িয়ে পড়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জিআরইউ-এর ২২তম স্পেৎসনাজ ব্রিগেডের স্নাইপার আলেক্সান্ডার কিসলিনস্কি। তাকে ইউক্রেনে মোতায়েন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

সোশাল মিডিয়ায় রুশপন্থী অ্যাকাউন্টগুলোতে ইউক্রেনে নিহত স্নাইপারকে ‘নায়ক’ ও ‘একজন যোদ্ধা’ হিসেবে ‘চিরস্মরণীয়’ হওয়ার দাবিদার বলে উল্লেখ করা হচ্ছে। ভিকে-তে তার শেষকৃত্যের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মরদেহ রাশিয়ায় নিয়ে আসা হয়েছে।

ভিকে-তে স্পেশাল ইউনিটস অব রাশিয়া (এসপিআর) নিশ্চিত করেছে, নিজের ছোট্ট শহরে কিসলিনস্কিতে সমাহিত করা হয়েছে।

 

এসপিআর-এর দাবি অনুসারে, দনেস্কতে লড়াইয়ের সময় নিহত হন এই স্নাইপার। শুধু নাৎসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি নিহত হননি, তিনি নিহত হয়েছেন রুশ জনগণ ও রুশ ভূখণ্ড রক্ষা করতে গিয়ে।

অ্যাকাউন্টটির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কিসলিনস্কি যুদ্ধের সমর্থক হয়ে ওঠা ‘জেড’ চিহ্ন যুক্ত একটি রুশ ট্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, আমার দাদা নাৎসিদের শেষ করতে পারেননি, কিন্তু আমরা পারবো। পুরো সময় ধরে তারা জঙ্গলে লুকিয়ে ছিল, কিন্তু এখন তারা বাইরে এসেছে এবং আমরা তাদের ফেরত পাঠাবো। আমাদের আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের সবাইকে নিশ্চিহ্ন করবো।

কিসলিনস্কি দাবি করেছেন, তার চার জন দাদা ছিলেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছেন। এদের দুজন যুদ্ধে মারা গেছেন।

ভিডিওতে তিনি আরও বলেছেন, তাই তাদের নিশ্চিহ্ন করতে হবে। এই বয়স্কদের দেখুন, তারা তাদের নাৎসি পোশাক পরে হাঁটছে, মনে করছে আমরা তাদের দেখতে পাবো না। কিন্তু আমরা তাদের খুঁজে বের করবো।

অ্যাকাউন্টটিতে দাবি করা হয়েছে, ইউক্রেনের যুদ্ধে এই স্নাইপার খুব কার্যকর লড়াইয়ের ইউনিটে পরিণত হন। শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তাদের অভিযানের লক্ষ্য, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযোগকে আক্রমণের মিথ্যা অজুহাত হিসেবে বলছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
সেউতা সম্পর্কে যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা 
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ আগস্ট, ২০২৬)
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
৫৭ জনের মৃত্যুর পর সেউতা সফরে স্পেনের প্রধানমন্ত্রী, বললেন ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত