মারিউপোলে কলেরা প্রাদুর্ভাবের আশঙ্কা: ব্রিটেন

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২২, ১৮:৩২আপডেট : ১০ জুন ২০২২, ১৮:৩২

ইউক্রেনে মারিউপোলে কলেরার প্রাদুর্ভাবের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শহরটিতে জনগণের মৌলিক সেবা প্রদানে হিমশিম খাচ্ছে রাশিয়া।

ইউক্রনে থেকে সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। শহরে এখনও কয়েক লাখ ইউক্রেনীয় বেসামরিক নাগরিক অবস্থান করছেন। দীর্ঘ লড়াইয়ে শহরটি অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত। এমন বাস্তবতায় দখলকৃত মারিউপোলের সাধারণ মানুষকে মৌলিক নাগিরক সেবা দিতে পারছে না রুশ প্রশাসন।

মারিউপোলের পরিস্থিতি নিয়ে শুক্রবার (১০ জুন) সতর্ক করে ব্রিটেন জানিয়েছে, শহরের মানুষ বড় ধরনের কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকির মুখে। এর মূল কারণ হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।

ইউক্রেনের আরেক শহর খেরসনও একই পরিস্থিতির সম্মুখীন। সেখানে ওষুদের ব্যাপক ঘাটিতে দেখা দিয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র কর্মকর্তা ডরিট নিতজান বলেন, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর মধ্যে মারিউপোলে কলেরার ঝুঁকি রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানের প্রথম দিকেই মারিউপোলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে শহরটি জোরপূর্বক নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। হামলায় কয়েক হাজার বেসামিরক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।

সূত্র: রয়টার্স।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার