রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ইউক্রেনের সরকারি কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২২, ১৭:৫৬আপডেট : ২১ জুন ২০২২, ১৭:৫৬

রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং এক ব্যবসায়ী নেতাকে আটক করেছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির নিরাপত্তা সংস্থা এই ঘোষণা দিয়েছে।

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) সন্দেহভাজন দুই জনের নাম প্রকাশ করেনি। তবে তাদের একজনকে মন্ত্রিপরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ীক গ্রুপ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির একজন শাখা প্রধান হিসেবে তাদের শনাক্ত করা হয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এসবিইউ জানিয়েছে তারা সন্দেহভাজন গুপ্তচর নেটওয়ার্ক নস্যাৎ করতে ‘একাধিক ধাপে বিশেষ অভিযান’ পরিচালনা করেছে। এসবিইউ বলেছে, ‘এর ফলাফল হিসেবে: কিয়েভে মন্ত্রিপরিষদ সচিবালয়ের এক বিভাগীয় প্রধান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি দফতরের প্রধানকে আটক করা হয়েছে[‘।

এসবিইউ বলেছে, ‘এই কর্মকর্তারা শত্রুর কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়েছে: আমাদের প্রতিরক্ষা সক্ষমতার অবস্থা থেকে রাষ্ট্রীয় সীমান্ত ব্যবস্থাপনা এবং ইউক্রেনের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য পাচার করেছে’।

এসবিইউ এর বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রাশিয়া।

দুই প্রধান সন্দেহভাজনকে একটি ভিডিওতে ইউক্রেনের পতাকার সামনে বসে থাকতে দেখা গেছে এবং বলেছে তারা মস্কোকে সহযোগিতা করেছে। রাশিয়া তার প্রতিবেশি দেশটিতে ২৪ ফেব্রুয়ারি আক্রমণ করার পর থেকে ইউক্রেন মস্কোর সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।

এসবিইউ জানিয়েছে, প্রতিটি কাজের জন্য রাশিয়া সন্দেহভাজনদের দুই হাজার থেকে শুরু করে ১৫ হাজার ডলার পর্যন্ত পরিশোধ করেছে। তথ্যের গোপনীয়তা এবং গুরুত্বের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হতো। এক সন্দেহভাজন ভিডিওতে বলেন তিনি বিভিন্ন কাজের জন্য মোট ৩৩ হাজার ডলার নিয়েছেন এবং অপরজন ২৭ হাজার ডলার নেওয়ার দাবি করেন।

‘কিরেভ’ কোড নামের এক সন্দেহভাজন জানান তিনি ২০১৬ সাল থেকে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছেন। আর অপরজন জানান তিনি ২০১৯ সাল থেকে এই কাজে জড়িত হয়েছেন।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী