ইউক্রেনের খাদ্যশস্য চুরির অভিযোগ তদন্তে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২২, ১৬:৩৩আপডেট : ২৩ জুন ২০২২, ১৬:৩৩

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় খাদ্যশস্য চুরির অভিযোগ তদন্ত করছে তুরস্ক এবং এমন কিছু তুরস্কে আনতে দেওয়া হবে না। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আঙ্কারায় নিযুক্ত কিয়েভের রাষ্ট্রদূত জুন মাসের শুরুতে অভিযোগ করেছিলেন, ইউক্রেন থেকে রাশিয়ার চুরি করা খাদ্যশস্য ক্রয়কারীদের মধ্যে তুর্কিরাও রয়েছে। এসব চুরি করা খাদ্যশস্য কেনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তিনি তুরস্কের সহযোগিতা কামনা করেন।

অতীতে রাশিয়া ইউক্রেনীয় খাদ্যশস্য চুরির অভিযোগ অস্বীকার করেছে।

আঙ্কারায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, যে কোনও অভিযোগকে আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি এবং তদন্ত করি। প্রত্যেকবার আমরা ইউক্রেনীয় পক্ষকে ফলাফল জানাই।

এই বিষয়ে ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানায়নি।

বিশ্বের মোট গম সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ উৎপাদন হয় রাশিয়া ও ইউক্রেনে। রাশিয়া ব্যাপক পরিমাণে সার রফতানি করে। ইউক্রেন রফতানি করে ভুট্টা ও সূর্যমুখী তেল। কিন্তু রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ হয়ে গেছে।

কাভুসোগলু বলেছেন, রাশিয়া বা অন্য কোনও দেশ ইউক্রেনের খাদ্যশস্য বা অন্যান্য পণ্য নিলে এবং আন্তর্জাতিক বাজারে তা অবৈধভাবে বিক্রি করলে তুরস্ক এমন পদক্ষেপের বিরোধিতা করবে।

তুর্কি মন্ত্রী বলেন, আমরা এসব পণ্য তুরস্কে আসতে দেব না।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের