লিসিচানস্কের পতন ঘটতে পারে: জেলেনস্কির উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১২:৪৩আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২:৫১

ইউক্রেনের লুহানস্কের শেষ বড় ঘাঁটি লিসিচানস্ক শহরের পতন ঘটতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। গত কয়েকদিন ধরে ডনবাসের কৌশলগত শহরটি দখল নিতে সর্বশক্তি প্রয়োগ করেছে রুশ বাহিনী।

তিনি বলেন, এটা বড় ধরনের একটা হুমকি। আগামী এক অথবা দুই দিনের মধ্যে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে।

উপদেষ্টা ওলেক্সি আরও বলেন, রাশিয়ান বাহিনী শিল্পাঞ্চল পূর্ব ডনবাসের ছয়টি শহর নিয়ন্ত্রণের নেওয়ার চেষ্টা করবে। তবে পশ্চিমা অস্ত্র সহায়তা ইউক্রেনে যত ঢুকবে চিত্রটা বদলে যাবে।

শনিবার (২ জুলাই) ইউক্রেনের পূর্ব লুহানস্কের লিসিচানস্ক শহর পুরোপুরি ঘিরে ফেলার দাবি করে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। তাদের এক মুখপাত্র আন্দ্রেই মারোচকো বলেন, ‘লুহানস্কের মিলিশিয়া ও রাশিয়ান বাহিনী সবশেষ কৌশলগত শহরটি দখল নিয়েছে। লিসিচানস্ক সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে’।

তবে এর কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার দাবি প্রত্যাখান করে নিজেদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার বার্তা দেয় ইউক্রেন। লিসিচানস্কের আশপাশে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভারী লড়াই চলছে বলেও জানায় কিয়েভ। সম্প্রতি ডনবাসের সেভেরোডনেস্কে দখরে করে নিয়েছে রাশিয়া। এর জন্য শহরটিতে ধ্বংসযজ্ঞ হামলা চালায় রুশ বাহিনী।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি