ইউক্রেনে শক্তি হারাতে যাচ্ছে রাশিয়া: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ১৭:৩৩আপডেট : ২২ জুলাই ২০২২, ১৭:৫৬

ব্রিটেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআইসিক্স প্রধান বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে হিমশিম খাবে রাশিয়া এবং ইউক্রেনীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালাতে হয়তো সক্ষম হবে। বিরল প্রকাশ্য অনুষ্ঠান আসপেন সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এমআইসিক্স প্রধান রিচার্ড মুর বলেছেন, ইউক্রেনের যুদ্ধের প্রারম্ভিক লক্ষ্য অর্জনে রাশিয়া চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে উৎখাত, কিয়েভ দখল এবং পশ্চিমাদের মধ্যে বিভক্তি তৈরি করা।

ইউক্রেনে রুশ আক্রমণকে তিনি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নগ্ন আগ্রাসনের সবচেয়ে জঘন্য কাজ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, সম্প্রতি রাশিয়ার অগ্রগতি খুব সামান্য এবং তারা প্রায় শক্তি হারাতে যাচ্ছে।

এমআইসিক্স প্রধান বলেন, আমাদের পর্যালোচনা হলো রাশিয়া আগামী কয়েক সপ্তাহ ক্রমাগত মানবশক্তি ও সরঞ্জাম পেতে কঠিন পরিস্থিতির মুখে পড়বে। তাদের কোনও উপায়ে থামতে হবে এবং এটি ইউক্রেনকে পাল্টা হামলার সুযোগ দেবে।

তিনি আরও বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এমন সাফল্য ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবে। আর তা হলো এতে জয়লাভ সম্ভব। বিশেষ করে শীতের আগে। যখন গ্যাস সরবরাহে চাপ থাকবে।

তার কথায়, আমরা কঠিন সময়ে রয়েছি।

ভ্লাদিমির পুতিনের অসুস্থতার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছেন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন