ইউক্রেন যুদ্ধে দৈনিক শত শত রুশ সেনা হতাহত হচ্ছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২২, ১৬:৪২আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬:৪২

ইউক্রেন যুদ্ধে দৈনিক শত শত রুশ সেনা হতাহত হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতরের একজন সিনিয়র কর্মকর্তা এমন দাবি করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশ্বাস ইউক্রেনের যুদ্ধে প্রতিদিন রাশিয়ার সামরিক বাহিনীর শত শত সদস্য হতাহত হচ্ছে। ঊধ্বর্তন পর্যায়ে ক্ষয়ক্ষতির ফলে চেইন অব কমান্ড নিয়ে বিপাকে পড়েছে তারা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রায় পাঁচ মাসের মাথায় ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারণা ইউক্রেনে এ পর্যন্ত রুশ বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আনুমানিক আরও ৪৫ হাজার সদস্য। ইউক্রেনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের হতাহতের সংখ্যা নিয়ে সিআইএ প্রধানের মন্তব্যের ব্যাপারে রাশিয়ার তরফে অবশ্য কোনও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই যুদ্ধে নিজেদের সেনাদের হতাহতের সংখ্যাও স্পষ্ট করেনি মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের