যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও রকেট লঞ্চার পেলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ২৩:১৫আপডেট : ০১ আগস্ট ২০২২, ২৩:১৫

যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও রকেট লঞ্চার সিস্টেম পেয়েছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কিয়েভকে মানসম্পন্ন এবং ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে এসব এগুলো সরবরাহ করা হয়েছে।

ওলেক্সি রেজনিকভ বলেন, সরবরাহকৃত সামগ্রীর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি হাই মোবিলিটি আর্টিলাটি রকেট সিস্টেমস (হিমার্স) রয়েছে। গত মাসেও হিমার্সের অন্তত একটি চালান পেয়েছিল কিয়েভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে জেলেনস্কি প্রশাসন।

রুশ আগ্রাসন মোকাবিলায় দূরপাল্লার আর্টিলারি পাঠাতে এর আগে দফায় দফায় পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন।

রাশিয়ান সরবরাহ লাইন এবং অধিকৃত অঞ্চলে দেশটির গোলাবারুদের গুদামে হামলার জন্য পশ্চিমা সামরিক সহায়তা দরকার ছিল দেশটির। দফায় দফায় পশ্চিমা সামরিক সরঞ্জামের চালানও পেয়েছে কিয়েভ।

এছাড়া জার্মানির কাছ থেকে তিনটি এমএআরএস টু এমএলআরএস-ও পেয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এটি মূলত যুক্তরাষ্ট্রের নির্মিত এম২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জার্মান সংস্করণ। গত ২৬ জুলাই জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখ্ট কিয়েভকে এটি সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী