‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ রাশিয়া: লাটভিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২২, ২১:৩৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ২১:৩৪

ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়াকে ‘সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করেছে লাটভিয়ার পার্লামেন্ট। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই রেজুলেশন গৃহীত হয়। এতে সংঘাত বন্ধের জন্য মস্কোর ওপর আরও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রেজুলেশনে বলা হয়েছে, ইউক্রেনীয় জনগণের ওপর রাশিয়ার কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিচ্ছে লাটভিয়া।

এতে আরও বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর উচিত ইউক্রেনের জন্য তাদের সামরিক, আর্থিক, মানবিক ও কূটনৈতিক সমর্থন জোরদার এবং রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানানোর উদ্যোগকে সমর্থন করা।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর লাখো ইউক্রেনীয় তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

মস্কো বলে আসছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের নিশানা করছে না তাদের তথাকথিত বিশেষ সামরিক অভিযানে। এই অভিযানের লক্ষ্য রাশিয়ার নিরাপত্তা সুরক্ষিত এবং ইউক্রেনে রুশ ভাষাভাষীদের রক্ষা করা বলে দাবি তাদের।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভা বলেছেন, লাটভিয়ার পার্লামেন্টের এই রেজুলেশনের জন্য তিনি কৃতজ্ঞ। টুইটারে তিনি লিখেছেন, অন্য দেশগুলো এই পদক্ষেপ অনুসারণের জন্য উৎসাহিত করছে ইউক্রেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ