ক্রিমিয়ায় বিস্ফোরণে কেঁপে উঠলো রুশ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১৫:৫৯আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৫:৫৯

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি সামরিক ঘাঁটি একাধিক বিস্ফোরণের শিকার হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, উত্তর ক্রিমিয়ার ডজানকাই এলাকার একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডের পর এসব বিস্ফোরণ ঘটেছে। এছাড়া একটি বৈদ্যুতিক সাবস্টেশনেও আগুন জ্বলতে দেখা গেছে।

এসব বিস্ফোরণের কারণ এখনও অস্পষ্ট। তবে গত সপ্তাহে দৃশ্যত ইউক্রেনীয় হামলায় ক্রিমিয়া উপকূলে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। এর কারণ এখনও খতিয়ে দেখা চলছে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এই ঘটনায় কোনও মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুই ব্যক্তি আহত হয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ঘটনাটিকে ‘অ্যাকশনে অসামরিকীকরণ’ হিসেবে বর্ণনা করেছেন। এথেকে ইঙ্গিত পাওয়া যায় বিস্ফোরণগুলো দুঘটনাক্রমে ঘটেনি। ক্রিমিয়া অঞ্চলের তাতার নেতা রেফাত চৌবারোভ বিস্ফোরণগুলোকে একটি ‘আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান এই আঘাতের শব্দ ‘অনেক দূরের স্টেপ্পে জুড়ে’ শোনা যায়।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এই বছরের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী যখন ইউক্রেনে আগ্রাসন শুরু করে তখন দক্ষিণ ইউক্রেনের বিস্তৃত অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে ক্রিমিয়ায় নিজেদের ঘাঁটি ব্যবহার করে রাশিয়া।

গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি এলাকায় রাশিয়ার একটি বিমান ঘাঁটি আক্রান্ত হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ওই ঘাঁটির মারাত্মক ক্ষয়ক্ষতিসহ অন্তত আটটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। রাশিয়ার তরফে ওই ঘটনাকেও দুর্ঘটনা বলে বর্ণনা করলেও স্পষ্ট হয়েছে ঘাঁটিটি ইউক্রেনীয় হামলায় আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিস্ফোরণ রুশ নৌবাহিনীর কৃষ্ণ সাগর বহরের উড্ডয়ন সক্ষমতাকে ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে’।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের