অবশেষে জাপোরিজ্জিয়া যাচ্ছেন জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৫:১৯আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫:১৯

অবশেষে দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকরা। বৃহস্পতিবার সকালে তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের কাছ থেকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। পরে অঞ্চলটিতে নিজেদের নিয়ন্ত্রিত একটি প্রশাসন বসায় তারা। ওই প্রশাসনের বরাত দিয়ে বৃহস্পতিবার জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের সেখানে যাওয়ার খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

রাশিয়ার নিয়োগকৃত স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিদর্শনে এক বা দুই দিন সময় লাগবে। পরিদর্শনের পরও আইএইএ-এর ছয় থেকে আট জন পরিদর্শক সেখানে অবস্থান করতে পারেন।

এদিকে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে এদিন সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলের সদস্যরা।

টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন এবং সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি। সেখানে সম্ভাব্য বিস্ফোরণ, পারমাণবিক চুল্লির ব্যর্থতা, ইউক্রেনীয় নেটওয়ার্ক থেকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি রয়েছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের