যুদ্ধে সবচেয়ে বড় বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ১০:২২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:২৬

যুদ্ধের সাত মাসে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা ঘটলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দুই দেশের ৩০০ বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। মুক্তি প্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোর নাগরিক রয়েছে। খবর আল জাজিরার।

তারা ইউক্রেনে বন্দি হয়েছিলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধে ভাড়া খাটার অভিযোগ এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে পাঁচজন কমান্ডার রয়েছেন।

বিনিময়ে ৫৫ জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে কিয়েভ। মেদভেদচুক একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি।

বন্দি বিনিময়ের এই চুক্তিতে সহায়তা করেছে সৌদি আরব এবং তুরস্ক। সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়নকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এটি আমাদের রাষ্ট্র এবং সমাজের জন্য একটি বিজয়। ২১৫ টি পরিবার তাদের ভালোবাসার প্রিয় মানুষগুলোকে দেখতে পাবে। নিখোঁজ অথবা প্রাণ হারানো প্রত্যেক ইউক্রেনীয় নাগরিককে আমরা স্মরণ করি। সবাই বাঁচানোর চেষ্টা করছি।'

এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জন বিদেশি বন্দি মুক্তি পেয়েছে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতায় তাদের মুক্তি করা গেছে।

রাশিয়া থেকে একটি বিমানে করে সৌদি আরবে পাঠানো হয়েছে পাঁচজন ব্রিটেনের নাগরিক, দুইজন আমেরিকান, একজন ক্রোয়েশিয়ার, মরস্কোর এবং একজন সুইডেনের। পরে তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী