পুতিনের আদেশের প্রতিবাদ জানাতে রুশদের প্রতি আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন আদেশের প্রতিবাদ জানাতে রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২১ সেপ্টেম্বর বুধবার ‘মাতৃভূমি রক্ষায়’ আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এর একদিনের মাথায় ওই আদেশের প্রতিবাদ জানানোর আহ্বান জানালেন জেলেনস্কি। এক প্রতিবেদনে এ  খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার নিজের প্রতিদিনের ভিডিও ভাষণে বিষয়টির অবতারণা করেন জেলেনস্কি। তিনি বলেন, গত সাত মাসের যুদ্ধে ইতোমধ্যেই রাশিয়ার হাজার হাজার সেনা মারা গেছে।

তার ভাষায়, ‘হাজার হাজার আহত ও পঙ্গু। আরও চান? না? তাহলে প্রতিবাদ করুন। ফিরে যান। পালিয়ে যান অথবা ইউক্রেনে বন্দিত্ব বরণের জন্য আত্মসমর্পণ করুন। এটি আপনার জন্য বেঁচে থাকার বিকল্প।’

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন গত আগস্টে জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা নিহত বা আহত হয়েছে।

রাশিয়াজুড়ে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভের উল্লেখ করেন জেলেনস্কি বলেন, রুশ জনগণ বুঝতে পারছে যে, তারা প্রতারিত হয়েছে। এই বিক্ষোভ তাদের মনোভাবের বহিঃপ্রকাশ।

রুশ নাগরিকদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনারা ইতোমধ্যেই এসব অপরাধ, খুন এবং ইউক্রেনীয়দের ওপর নিপীড়নের সহযোগী। কারণ আপনারা নীরব ছিলেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি