ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১৮:১০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:১১

আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। শনিবার ওডেসায় এক অঘোষিত সফরে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রিস্টিন ল্যামব্রেখট বলেন, ড্রোন হামলা প্রতিরোধে সহায়তার জন্য ইউক্রেনকে চারটি উন্নত আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি। এর মধ্যে প্রথমটি আগামী কয়েক দিনের মধ্যেই দেওয়া হবে।

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিমান হামলার সাইরেনের মধ্যেই একটি ভূগর্ভস্থ বাঙ্কারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে বৈঠকে মিলিত হন ক্রিস্টিন ল্যামব্রেখট। পরে এআরডি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা খুব আধুনিক আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবো। বিশেষ করে ড্রোন প্রতিরক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে ইউক্রেনে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে হতাহতের পাশাপাশি দেশটির অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এর মধ্যেই শনিবার দেশটিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী