রুশ-পশ্চিমা বৈঠকের প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারেন পুতিন-এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ২৩:০১আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২৩:০১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান চলতি সপ্তাহে বৈঠক করতে পারেন। বৈঠকে মিলিত হলে দুই নেতা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের বৈঠকের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন একথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানা গেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, তুরস্কে পশ্চিমাদের সঙ্গে আলোচনার বিষয়ে কোনও ইঙ্গিত এখনও পায়নি রাশিয়া। কিন্তু বিষয়টি নিয়ে পুতিন ও এরদোয়ানের আলোচনা হতে পারে।

চলতি সপ্তাহে পুতিন ও এরদোয়ান কাজাখস্তানে মিলিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সাত মাস ধরে ইউক্রেনে রুশ আক্রমণ চলমান থাকায় পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমশ বাড়ছে। ক্রিমিয়ায় রুশ নির্মিত সেতুতে হামলার পর সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের। চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করে আসছে দেশটি। জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি হয়েছে।

সেপ্টেম্বরে পুতিনের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেছিলেন, শান্তি আলোচনার পথকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ রবিবার বলেছে, যুদ্ধ অবসানে উভয়পক্ষের উচিত আলোচনার একটি পথ খুঁজে বের করা।

শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে এরদোয়ানের। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে তুরস্কের আগ্রহের কথা পুতিনকে আবারও বলেছেন এরদোয়ান। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের