ভূখণ্ড পুনরুদ্ধারে কিছুই আমাদের ঠেকাতে পারবে না: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১৮:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৯:১৩

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি বলেছেন, যুদ্ধক্ষেত্র পরিস্থিতি জটিল কিন্তু নিয়ন্ত্রণে আছে। কেউ বা কোনও কিছুই রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করা থেকে আমাদের বিরত রাখতে পারবে না। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সেপ্টেম্বর থেকে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। ইতোমধ্যে বেশ কিছু ভূখণ্ড তারা মুক্ত করেছে।

টুইটারে ইউক্রেনীয় সেনাপ্রধান বলেন, রাশিয়ার গোলাবৃষ্টির মধ্যে তুমুল লড়াই চলছে। আমরা আমাদের প্রতিটি ভূখণ্ড ধরে রাখছি। আমরা শত্রুদের আক্রমণ থামিয়েছি এবং রুশ সেনাবাহিনীর পরাক্রমশীলতার মিথ গুঁড়িয়ে দিয়েছি। এখন আমরা নিজেদের ভূখণ্ড ফেরত চাই। কেউ বা কোনও কিছুই আমাদের ঠেকাতে পারবে না।

জালুজনি বলেন, গত বসন্ত ইতোমধ্যে বিশ্ব ইতিহাসের অংশ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা শক্তিশালী শত্রুর আক্রমণ ঠেকিয়ে দিয়েছি। আমরা দেখিয়ে দিয়েছি ইউক্রেনীয় হওয়ার অর্থ কী, স্বাধীনতার জন্য লড়াইয়ের অর্থ কী।

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সাফল্য পেতে হিমশিম খাওয়ার সর্বশেষ ইঙ্গিত পাওয়া গেছে বৃহস্পতিবার। ইউক্রেনীয় পাল্টা আক্রমণের মুখে ওই দিন মস্কো বলেছে, দক্ষিণাঞ্চলীয় খেরসনসহ অন্যান্য দখলকৃত এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে রুশ সেনারা সহযোগিতা করবে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের