নাগরিকদের ‘অবিলম্বে’ খেরসন ছাড়তে বললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২২, ১১:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৯:০১

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন থেকে নাগরিকদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কোর নিয়োগপ্রাপ্ত প্রশাসন। শহরটি পুনরুদ্ধারে ইউক্রেনীয় সেনারা জোরালো হামলা শুরু করেছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শনিবার রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, সামনে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে খেরসনে। ইউক্রেনীয় বাহিনী খেরসনের শহরসহ অঞ্চলটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। 

এ অবস্থায় বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরের দিকে চলে যেতে দিনিপ্রো নদী দিয়ে পারাপারে নৌকা ব্যবহারের আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

নাগরিকদের ‘অবিলম্বে’ খেরসন ছাড়তে বললো রাশিয়া

খেরসন পুনরুদ্ধারে গত মাস থেকে রুশ সামরিক বাহিনীর স্থপনায় পাল্টা হামলা থেকে শুরু করেছে কিয়েভ। ধীরে ধীরে অঞ্চলটির ভেতরে প্রবেশ করছে ইউক্রেনীয় সেনারা। ইতোমধ্যে বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর।

এদিকে খেরসন থেকে ৬০ হাজার মানুষকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন সমর্থিত নেতা ভ্লাদিমির সালদো। সম্প্রতি তিনি বলেন, বেসামরিকদের নদী দিয়ে সরিয়ে নেওয়া হবে। তবে আরেক রুশ কর্মকর্তা কিরিল স্ট্রিমাসভ বলেন, খেরসন থেকে এ পর্যন্ত অন্তত ২৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তার দাবি, তারা স্বেচ্ছায় চলে গেছে।

ইনস্টাগ্রামে তিনি আরও বলেন, এখানকার যারা চলে গেছে, সবাই নিজেদের ইচ্ছাতেই গেছে। কেউকে জোর করে পাঠানো হয়নি। তবে কিছু মানুষ ইউক্রেনীয় সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করতে পারে সেজন্য অপেক্ষায় থাকতে পারেন।

তবে রুশ কর্তৃপক্ষের এমন ব্যাখ্যা মানতে নারাজ পশ্চিমা দেশগুলো। খেরসন থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমা নেতারা। তাদের মতে, মস্কো জোর করে বাসিন্দাদের রাশিয়া অথবা তাদের অন্য কোনও অধিকৃত অঞ্চলে স্থানান্তর করছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকে খেরসন দখলে নেয় রাশিয়ান সেনারা। আর গত মাসে ডিক্রি জারি করে অঞ্চলটিকে মস্কোর সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেরসনে ইউক্রেনীয় যোদ্ধাদের জোরালো অগ্রগতির মধ্যেই বৃহস্পতিবার সামরিক আইন জারি করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী