যুদ্ধ অবসানই অর্থনৈতিক পুনরুদ্ধারের সর্বোত্তম উপায়: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ০৯:২১আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৮:৪৫

ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটানোকেই অর্থনৈতিক পুনরুদ্ধারের সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি আবারও খুব স্পষ্ট করে বলতে চাই যে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটানো।’

বালিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের কথা জানান জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ গ্রহণযোগ্য নয় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়। বালিতে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এই ঐকমত্যের বিষয়টি এখানে ভিত্তি লাভ করছে।’

সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ওলাফ শলৎস বলেন, ‘তিনি আমার কাছে দাঁড়িয়ে কয়েকটি বাক্য বলেছিলেন, এটাই ছিল কথোপকথন।’

যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান জার্মান চ্যান্সেলর।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের