৫ রুশ সেনাকে হত্যার ভিডিও প্রকাশ করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ২২:১৮আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২২:১৮

ইউক্রেনে রুশ আক্রমণের প্রায় ১০ মাস হতে চললো। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বরং সম্প্রতি ইউক্রেনের বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা জোরদার করেছে রাশিয়া। তবে কিছু দিন আগে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে সেনা প্রত্যাহার ছিল রাশিয়ার জন্য বড় ধরনের ব্যর্থতা। এছাড়া পশ্চিমাঞ্চলীয় খেরসন থেকে আগেই নিজেদের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় মস্কো। অবশ্য পূর্বাঞ্চলে দুই দেশের মধ্যে লড়াই এখনও চলছে। ডনেস্ক অঞ্চলের বাখমুত শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, এটি সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনারা ৫ রুশ সেনাকে হত্যার ভিডিও ফুটেজ।

ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে প্রবেশের চেষ্টা করছে। এসময় ইউক্রেনীয় সেনারা এক এক করে পাঁচ রুশ সেনাকে হত্যা করে।

ভিডিওতে আরও দেখা গেছে, রুশ সেনারা দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তারা গুলিবিদ্ধ হয়।

এক মিনিট দুই সেকেন্ড দীর্ঘ ভিডিওটির ক্যাপশনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, রাশানরা, আমরা তোমাদের দেখছি। এমনকি অন্ধকারেও। ইউক্রেন ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত তোমার শান্তি পাবে না।

এদিকে, বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন রুশ হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেন দাবি করেছে, এদিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের আঞ্চলিক কর্মকর্তারা দাবি করেছেন, কিয়েভে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এছাড়া মধ্যাঞ্চলীয় শহর ডিনিপ্রো এবং ওডেসাতে রুশ হামলার কথা জানিয়েছে ইউক্রেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী