ইউক্রেনকে থামান: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ২১:০২আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২১:৫৬

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণ থেকে ইউক্রেনকে থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন আহ্বান জানান। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

জাপোরিজ্জিয়ায় দফায় দফায় ইউক্রেনের গোলাবর্ষণের ঘটনায় নিজ দেশের উদ্বেগের কথাও জানান দিমিত্রি পেসকভ। তিনি বলেন, আমরা দুনিয়ার সব দেশকে জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণ থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে থামাতে তাদের প্রভাব ব্যবহারের আহ্বান জানাই।

ইউক্রেন ও রাশিয়া দুই দেশই জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করে আসছে। জাতিসংঘের তরফেও অঞ্চলটিতে সংঘাত বন্ধের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। রবিবার জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এমন আহ্বান জানিয়েছেন।

আইএইএ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছাকাছি এলাকায় নতুন করে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে অল্প সময়ের মধ্যে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এমন ঘটনাকে ‘অত্যন্ত বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, ‘এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম