চেক প্রজাতন্ত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ইউক্রেনীয় সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১০:০৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১০:০৭

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র তার নিজস্ব ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে। এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পাওয়া বিলটিতে চেক সশস্ত্র বাহিনীর লিবাভা ট্রেনিং গ্রাউন্ডে চার হাজার পর্যন্ত ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে।

আগামী বছর থেকে পাঁচটি ব্যাচে চার সপ্তাহের এই কোর্স শুরু হবে। প্রতি ব্যাচে ৮০০ জন ইউক্রেনীয় সেনাসদস্য অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপকে নিজের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মারিন। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি।

ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা শক্তিশালী। আমি নির্মম সত্য বলতে চাই, ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়বো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী