ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার চাহিদা পূরণের প্রতিশ্রুতি জি সেভেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন বোমা ফেলছে। এমন সময় বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলো প্রতিশ্রুতি দিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ইউক্রেনের সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জি সেভেন সোমবার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের ‘জরুরি চাহিদা’ পূরণের। জোটের ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আধুনিক ট্যাংক, কামানের গোলা ও দূরপাল্লার অস্ত্র চেয়েছেন। তারপর এই প্রতিশ্রুতি দিলো জি সেভেন।

জেলেনস্কি আরও আহ্বান জানিয়েছেন, শীতে জ্বালানি সংকট মোকাবিলায় ইউক্রেনকে অতিরিক্ত ২ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য। ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামোতে রুশ হামলায় দেশটি বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে।

পৃথক অগ্রগতিতে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য ২.১ বিলিয়ন ডলারের একটি তহবিল প্রদানে সম্মত হয়েছেন।  

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সোমবার বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে তিনি উন্মুক্ত আছেন। যা দিয়ে রাশিয়ার ড্রোনকে ভূপাতিত করতে পারবে তারা।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু