ইউক্রেনকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৪

দফায় দফায় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতে দেশটিকে ১১৫ মিলিয়ন ডলার দেবে কানাডা। মঙ্গলবার প্যারিসে ইউক্রেনিয়ান পিপল কনফারেন্সে অংশ নিয়ে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, রাশিয়া ও বেলারুশ থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর ওপর সংগৃহীত রাজস্ব থেকে কিয়েভকে এই অর্থ সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ‘পুতিন এবং তার দোসররা যুদ্ধাপরাধী। তারা ইউক্রেনের জনগণের স্পিরিটকে ভেঙে দিতে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।’

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, তার দেশের এই তহবিল ইউক্রেনকে দেশটির জ্বালানি অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে সহায়তা করবে। বিশেষ করে আসন্ন কঠিন শীতে এর প্রয়োজন রয়েছে।

এর আগে সোমবার জি-৭ জানিয়েছে, তারা ইউক্রেনে সহায়তার ক্ষেত্রে সমন্বয় এবং দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য একটি মাল্টি এজেন্সি প্ল্যাটফর্ম স্থাপন করবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম