এশিয়ায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ২০:৪২

এশিয়ায় প্রায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সমন্বিত চারটি জাহাজে মোট এক লাখ ৪৫ হাজার টন গম নিয়ে ওডেসা বন্দর থেকে এশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এরমধ্যে ৭১ হাজার টন গমের গন্তব্য ইন্দোনেশিয়া।

এর আগে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এই তথ্য জানিয়েছেন।

রেবেকা গ্রিনস্প্যান বলেন, শস্য রফতানির এই চুক্তি টানা সাত মাস ধরে দুনিয়াজুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে।

তিনি বলেন, আমরা ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের একজন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ক’দিন আগেও দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেন।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে ‘ঘুষ’ দিচ্ছে সৌদি আরব?
ইরান যুদ্ধে পেন্টাগনের হিসাবের চেয়েও বেশি মার্কিন সেনা নিহত
নিজ বাড়ি থেকে ইমরান খানের বোন আলীমা খান গ্রেফতার
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার