ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮

চলমান যুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইংরেজি নতুন বছর উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে নিজের এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আসন্ন বছরটিতে আমরা অব্যাহতভাবে আপনাদের পাশে থাকবো।’

তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাহায্য করবো। একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে থাকবো। ফ্রান্স ও ইউরোপের ওপর ভরসা রাখুন।

এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার কথা জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তার ভাষায়, ‘গত ২৪ ফেব্রুয়ারি থেকে আমরা যা দেখছি তা হলো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশের যুগে ফিরে আসা। তবে ফ্রান্স এটি প্রত্যাখ্যান করে শান্তির জন্য কাজ করে যাবে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের