ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:৪৫

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (৩ জানুয়ারি) কিয়েভে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

জেলেনস্কির দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেন। মঙ্গলবার কিয়েভে উভয় পক্ষে মধ্যে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বছরের প্রথম ফোন কলে উচ্চ পর্যায়ের এই বৈঠকের বিস্তারিত আলোচনা করেছেন জেলেনস্কি। কথা বলেছেন বৈঠক থেকে কিয়েভের প্রত্যাশা নিয়েও।

ইউরোপীয় দেশগুলোর নেতারা ইতোমধ্যেই ইউক্রেনে যথোপযুক্ত সমরাস্ত্র সরবরাহের কথা বলেছেন। একইসঙ্গে দেশটির জন্য ১৮ বিলিয়ন ইউরোর নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির কথাও বলেছেন তারা। কিয়েভের প্রত্যাশা, এই সহায়তা কর্মসূচির প্রথম কিস্তি যেন এ মাসেই পাঠানো হয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি