ইউক্রেনে নিখোঁজ ব্রিটিশ ত্রাণকর্মীর মরদেহ উদ্ধারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ১৯:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৫১

ইউক্রেনে নিখোঁজ এক ব্রিটিশ ত্রাণকর্মীর মরদেহ উদ্ধারের দাবি করেছে রাশিয়ার একটি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী। রবিবার অ্যান্ড্রিউ বাগশ (৪৮) ও ক্রিস পেরি (২৮) নামের দুই ত্রাণকর্মী নিখোঁজ বলে জানা যায়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর দাবির বিষয়টি নিশ্চিত করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, এই দুই ত্রাণকর্মীকে সর্বশেষ শুক্রবার সলেদার শহরের দিকে যেতে দেখা গিয়েছিল। সম্প্রতি এই শহরে রাশিয়া ও ইউক্রেনের লড়াই তীব্র হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে লড়াইরত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার বুধবার জানিয়েছে, তারা এক মরদেহ পেয়েছে। তবে কোনও নাম উল্লেখ করেনি তারা।

বিবিসির পক্ষ থেকেও ওয়াগনারের দাবি যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোষ্ঠীটি একটি ছবি প্রকাশ করেছে। এতে যে নথি দেখা যাচ্ছে তা নিখোঁজ এক ব্যক্তির। দাবি করা হয়েছে, এই মরদেহ ইউক্রেনের পূর্বাঞ্চলে পাওয়া গেছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ ত্রাণকর্মীদের নিয়ে শেষ খবর সম্পর্কে তারা অবগত এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, যাচাই না হওয়া সংবাদটি গভীর উদ্বেগের।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, মরদেহ উদ্ধারের বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি