সমালোচকদের সম্পত্তি বাজেয়াপ্তের পরামর্শ পুতিন মিত্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৬

ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান যুদ্ধের বিরুদ্ধে নিজ দেশের বহু লোক। মস্কোসহ বিভিন্ন শহরে পুতিনবিরোধী বিক্ষোভও হয়েছে। অনেককে কারাগারেও পাঠিয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় বিরোধিদের সম্পত্তি বাজেয়াপ্তের পরামর্শ দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ ব্যাচেস্লাভ ভোলোদিন। শুক্রবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভোলোদিন বলেন, যারা রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অসম্মান করে এবং ইউক্রেনে চলমান যুদ্ধের বিরোধিতা করছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত।

তার মতে, ইউক্রেন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান নিয়ে যারা সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে প্রথম থেকেই কঠোর অবস্থানে ছিল না মস্কো।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। সেই সময় শুধু রাশিয়াতেই নয় পুতিনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। রাশিয়াতে যারা পথে নেমে প্রতিবাদ জানিয়েছে তাদের জেলে পাঠানো হয়। কতজনকে বন্দি করা হয়েছে, এ বিষয়ে কোনও তথ্য দেয়নি ক্রেমলিন। পুতিন প্রশাসনের দমন-পীড়নের বিরুদ্ধে নিন্দা জানায় আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি