ভূখণ্ড পুনরুদ্ধারে কয়েকশ’ ট্যাংক প্রয়োজন: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ১১:২০ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:২০

রুশ দখলদারিত্ব থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েকশ’ ট্যাংক প্রয়োজন ইউক্রেনের। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘আমাদের ট্যাঙ্ক দরকার। ১০-২০টি নয়, বরং কয়েকশ।’ 

তিনি বলেন, তার দেশের লক্ষ্য হলো ১৯৯১ সালের সীমান্ত পুনরুদ্ধার করা। শত্রুদের তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে। 

ইউক্রেনের সীমানা বলতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির যে ভূখণ্ড ছিল সেটির প্রতি ইঙ্গিত করেছেন তিনি। 

এদিকে মিত্রদের চাপের মুখে ইউক্রেনকে নিজদের উন্নতপ্রযুক্তির লেপার্ড ট্যাংক সরবরাহে রাজি হয়েছে জার্মানি। তবে এই ট্যাংক সরবরাহ করলে কিয়েভকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনের মুখপাত্র মিদিত্রি পেসকভ বলেছেন, জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক পাঠানো নিয়ে জোটের সদস্যদের মধ্যে স্নায়ুচাপ ক্রমাগত বাড়ছে। ইউক্রেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব দেশ অস্ত্র পাঠানোর চেষ্টা চালাচ্ছে, তারা সবাই এর জন্য দায়ী। কারণ ইউক্রেনের জনগণকে এর জন্য মূল্য দিতে হবে। 

এর আগে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না বলে ঘোষণা দেয় জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, পোল্যান্ডের কাছে থাকা তার দেশের তৈরি লেপার্ড ২ ব্যাটল ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলে বার্লিন বাধা দেবে কিনা? উত্তরে আনালেনা বেয়ারবক বলেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রশ্ন করা হয়নি। তবে যদি জানতে চাওয়া হয় তাহলে বার্লিন এক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। 

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
ইউক্রেনের জন্য ট্রাম্প-জেলেনস্কি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ
সর্বশেষ খবর
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
আধা কিলোমিটারের মধ্যে ৩৫৩ প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
আধা কিলোমিটারের মধ্যে ৩৫৩ প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী