ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে নিহতের সংখ্যা ১২০০ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৬

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সমন্বিত নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শুধু তুরস্কে নিহতের সংখ্যা ৯১২। আর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ৩২০ জনের বেশি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল। প্রচণ্ড কম্পনে ঘুম ভেঙে যায় তুর্কিদের। ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী সিরিয়া, সাইপ্রাস ও লেবাননেও। তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বাড়ছে হু হু করে। 

এরদোয়ান বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা ৯১২ এবং আহতের সংখ্যা ৫ হাজার ৩৮৩।

তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে কত হতে পারে তা সম্পর্কে কোনও ধারণাই করতে পারছে না কর্তৃপক্ষ। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫টি দেশ তুরস্ককে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৩২০ জন ছাড়িয়ে গেছে। দেশটিতে আহত হয়েছেন সহস্রাধিক।

ত্রাণ সংস্থা হোয়াইট হেলমেটস ১৪৭ জন নিহত ও ৩৪০ জনের বেশি আহতের কথা জানিয়েছে। সিরিয়ায় সক্রিয় সংস্থাটির পরিসংখ্যান সম্ভবত রাষ্ট্রীয় সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের