‘মিশন কমপ্লিটেড, যুদ্ধবিমান ইউক্রেনের পথে’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪১

যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলো রুশবিরোধী লড়াইয়ের জন্য যুদ্ধবিমান পাঠাবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। যদিও পশ্চিমা নেতাদের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে তারা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করবে না।

রবিবার এক সংবাদ সম্মেলনে রেজনিকভ বলেছেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করতে পারে। কিন্তু এমন আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের সেনা ও সরঞ্জাম রয়েছে।

তিনি বলেছেন, পশ্চিমা ট্যাংক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এসে না পৌঁছালেও ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ অভিযান ঠেকিয়ে দিতে পারবে।

রেজনিকভের প্রত্যাশা, যুদ্ধবিমানও আসবে। প্রশ্ন হচ্ছে কোনও ধরনের আসবে। ধরে নিন এই মিশন ইতোমধ্যে সফল।

এখন পর্যন্ত বাল্টিক দেশ ও পোল্যান্ড পশ্চিমা যুদ্ধবিমান সরবরাহে সম্মতির কথা জানিয়েছে। তবে বেশ কয়েকজন পশ্চিমা নেতা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিমান সরবরাহ করা হলে ক্রেমলিন ক্ষুব্ধ এবং সংঘাতের আরও গভীরে নিজেদের জড়িয়ে ফেলা হবে। কিয়েভ বলছে, রাশিয়ার বিমানবাহিনীর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে যুদ্ধবিমান আবশ্যক।

রেজনিকভ বলছেন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের বর্ষপূর্তিতে নতুন আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। ওই সময় সব পশ্চিমা অস্ত্র এসে পৌঁছাবে না। কিন্তু রুশ হামলা মোকাবিলার জন্য আমাদের সরঞ্জাম ও সেনা রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের