ফ্রান্সে জেলেনস্কি, যে প্রতিশ্রুতি দিলেন ম্যাক্রোঁ ও শলৎজ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ভূখণ্ডে চলা যুদ্ধে কিয়েভকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স। দেশটিতে সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা শোনালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যুক্তরাজ্যে সফর শেষে (৮ ফেব্রুয়ারি) বুধবার ফ্রান্সের উদ্দেশে বিমানে উড়াল দেন জেলেনস্কি। প্যারিসের ওরলি বিমানবন্দরে অবরতণের বিষয়টি নিশ্চিত করে ফরাসি সরকার। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো। এরপরই সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া হয় শঁজ এলিজে। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ।

যুদ্ধ শুরুর পর একসঙ্গে তিন নেতার প্রথম সাক্ষাৎ। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, 'আমরা ইউক্রেনের পাশে আছি, দেশটির বিজয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এই যুদ্ধে জয়ের জন্য ফ্রান্স এবং তার মিত্রদের ওপর নির্ভর করতে পারে ইউক্রেন। রাশিয়া এই যুদ্ধে বিজয় লাভ করতে পারবে না।'

কিয়েভকে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সম্প্রতি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ও ট্যাংক সহায়তার ঘোষণা দেয় জার্মানি। এসব ট্যাংক দ্রুত ইউক্রেনে সরবরাহের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে আশ্বস্ত করে জার্মান চ্যান্সেলর শলৎজ বলেন, ‘যতদিন প্রয়োজন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাবে জার্মানি। এই যুদ্ধে মস্কোর বিজয়ী হওয়া উচিত নয়।’

যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধবিমান চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি যুদ্ধবিমানকে ‘মুক্তির ডানা’ হিসেবে তুলে ধরেছেন। পরে ডাউনিং স্ট্রিট জানায়, প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন ইউক্রেনকে দেওয়া যেতে পারে এমন সম্ভাব্য যুদ্ধবিমান খুঁজে বের করতে।

এর প্রতিক্রিয়ায় রুশ দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করেছে, ‘ব্রিটেনের অবন্ধুসুলভ আচরণের জবাব  কীভাবে দিতে হয় তা জানা আছে রাশিয়ার।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী