অঘোষিত কিয়েভ সফর

বাইডেনের ‘নিরাপত্তার নিশ্চয়তা’ দিয়েছে মস্কো: দাবি পুতিনের সাবেক মুখপাত্রের

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অঘোষিত কিয়েভ সফরে তার নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে রাশিয়া। সোমবার রুশ রাষ্ট্রবিজ্ঞানী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মুখপাত্র সের্গেই মারকভ এই দাবি করেছেন।

আল জাজিরাকে মারকভ বলেছেন, ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই কেবল জো বাইডেন কিয়েভ সফরে এসেছেন। বাইডেনের কিয়েভ সফরের সফর কোনও রকেট হামলা ও বিমান হামলা চালানো হবে না বলে পুতিন নিশ্চয়তা দিয়েছেন।

আল জাজিরার পক্ষ থেকে পুতিনের সাবেক মুখপাত্রের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মারকভ বলছেন, এই সফরের সময়টা গুরুত্বপূর্ণ। এমন সময় এই সফরে আসলেন বাইডেন যখন পুতিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকী।

তিনি দাবি করেছেন, এই সফরের মাধ্যমে মার্কিন রাজনীতিতে বাইডেন অনেক কিছু অর্জন করতে পারবেন। ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে অনেকেই মনে করছেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন বাইডেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই সফর বাইডেনের ‘বড় জয়’।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্রগামী নিখোঁজ এফ-৩৫ যন্ত্রাংশ উদ্ধার হংকংয়ে, জব্দ করলো চীন
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
সর্বশেষ খবর
স্কাইট্র্যাক্সের ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স’ তালিকায় ইউএস-বাংলা
স্কাইট্র্যাক্সের ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইন্স’ তালিকায় ইউএস-বাংলা
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়