আরও ৩০ হাজার ভাড়াটে যোদ্ধা নিয়োগ দেবে ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ২০:০৩আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২০:১২

সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ঘোষণা করেছেন, মে মাসের মাঝামাঝিতে নতুন করে ৩০ হাজার যোদ্ধা নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে প্রিগোজিন দাবি করেন, ওয়াগনার গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ জন নিয়োগ দিয়ে থাকে। কখনও কখনও দৈনিক ১২০০ জন পর্যন্ত নিয়োগ হয়।

টেলিগ্রামে অডিও বার্তায় তিনি বলেন, ‘যেকোনও সময় নিয়োগের সংখ্যা কমতে পারে। যাই হোক, আমরা মে মাসের মাঝামাঝিতে আমাদের ইউনিটে নতুন যোদ্ধার সংখ্যা ৩০ হাজার বাড়বে।’

গত সপ্তাহে ওয়াগনারের প্রধান জানিয়েছিলেন, ৪২টি শহরে নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া হবে। ওয়াগনারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা জানুয়ারিতে কারাগার থেকে নিয়োগ বন্ধ করে দিয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কারাগারে থাকা বন্দিদের নিয়োগ দিয়ে আসছিল ভাড়াটে গোষ্ঠীটি। এখন স্পোর্টস, বক্সিং এবং জিম থেকে নতুন লোক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।

ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরে ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতো সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকায় ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেনে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে ১০ হাজার ঠিকাদার এবং ৪০ হাজার রাশিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়োগ দেওয়া হয়। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ