অর্ধশতাধিক রুশ হামলা প্রতিহত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ০০:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০০:৩০

রুশ সেনারা ডনেস্ক অঞ্চলের লিম্যান, বাখমুত, আভিভকা এবং মারিঙ্কার দিকে আক্রমণ জোরদার করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার (১১ এপ্রিল)  জানিয়েছে, ইউক্রেনের সেনারা একদিন আগে সোমবার এই এলাকাগুলোতে অন্তত ৫২টি রুশ হামলা প্রতিহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় জেনারেল স্টাফের দাবি অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে চারটি ডনেস্কের ক্রামতোর্স্ক শহরে আক্রমণে ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সামরিক ও বেসামরিক অবস্থান লক্ষ্য করে রাশিয়া ৩৯টি বিমান হামলা ও অন্তত ৪৭টি এমএলআরএস হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী আরও দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি এমআই-২৪ হেলিকপ্টার ও নয়টি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার ইউক্রেনীয় বিমানবাহিনী রাশিয়ার সেনা ও সরঞ্জামের ওপর আটটি হামলা চালিয়েছে। রাশিয়ার একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আঘাত করা হয়েছে।

ইউক্রেনীয় জেনারেল স্টাফ সতর্ক বলেছে, ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের