পুতিন সমালোচকের ২৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ১৬:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬:১৬

রুশ প্রেসিডেন্ট পুতিন ও কট্টর সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহ ও ইউক্রেনে চলা রাশিয়ার যুদ্ধের সমালোচনার জেরে সোমবার (১৭ এপ্রিল) তাকে এই সাজা দেওয়া হয়। রুশ-ব্রিটিশ এই সাবেক সাংবাদিক ও রাজনীতিবিদ পুতিন বিরোধীদের মধ্যে সবশেষ ব্যক্তি যিনি সাজার মুখোমুখি হলেন। যদিও সব অভিযোগ ইতোমধ্যে অস্বীকার করে সমালোচনা করেছেন তিনি।

কারা মুর্জা ২০২২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে বক্তব্য দেন। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছিলেন। পরে বন্দি থাকা অবস্থায় তদন্তকারী দল তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনে। তিনি গত বছর মস্কোতে আটক হন।

হেফাজতে থাকাকালীন রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে তদন্তকারীরা

হেফাজতে থাকাকালীন রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে তদন্তকারীরা। গত সপ্তাহে তিনি মস্কোর একটি আদালতে শুনানির সময় বলেছিলেন, আমি যে কথাগুলো বলেছিলাম তা সত্য।  আমি এর জন্য কোনও অনুশোচনা করি না। বরং আমি এর জন্য গর্বিত।

রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি পুতিন এবং রুশ সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে খোলামেলা সমালোচনা করেছেন।  

মানবাধিকার লঙ্ঘন ও ইউক্রেনে হামলার জন্য রুশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রচরণা চালান ৪১ বছর বয়সী কারা-মুর্জা। ইউক্রেনে মস্কোর হামলার শুরুর পর কোনও সমালোচকের বিরুদ্ধে সবচেয়ে বেশি সাজা ঘোষণা করলো রুশ আদালত। সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম