রাশিয়ার ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩, ১৩:৪০আপডেট : ০৯ মে ২০২৩, ১৩:৪৬

ইউক্রেনের দুই তৃতীয়াংশজুড়ে মঙ্গলবার বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। ইউক্রেনীয় ভূখণ্ডে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে দুইটি ছাড়া সবগুলো ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। রাশিয়া ৯ মে বিজয় দিবস উদযাপনের আগ মুহূর্তেই এমন হামলা চালায়।

ইউক্রেন বিবৃতিতে জানিয়েছে, দখলদাররা ২৫টি কালিব্র ও এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে। সাগর থেকে ছুড়ে ২৩টি ক্ষেপণাস্ত্র। যার অধিকাংশই ধ্বংস করা হয়েছে।

ইউক্রেন

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার বলেন, হলোসিভস্কি জেলার একটি জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আহতের খবরও পাওয়া যায়নি। খবর পাওয়া মাত্রই বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান।

ইউক্রেনের সামরিক বাহিনী সপ্তাহের শুরুতে সতর্ক করে দিয়েছিল যে, প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের সর্বোচ্চ চেষ্টা চালাবে মস্কো।

এদিকে সোমবার রুশ নিয়ন্ত্রিত তিনটি গোলাবারুদের ডিপোতে বিমান হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রুশ সেনাদের বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা পদক্ষেপের আগেই এ হামলা চালায় কিয়েভ বাহিনী। এরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো মস্কো।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের