বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘বিদ্রোহী’ ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুলাই ২০২৩, ২২:২২আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২২:২২

চুক্তি অনুযায়ী রাশিয়া ছেড়ে পার্শ্ববর্তী দেশ বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সশস্ত্র ভাড়াটে ওয়াগনার বাহিনী। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা ও নেতা প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর চুক্তি মোতাবেক বেলারুশে চলে যাওয়ার কথা। শিগগিরই রাশিয়া ছাড়তে যাচ্ছে বলে জানান দলটির একজন জ্যেষ্ঠ নেতা।

দলের জ্যেষ্ঠ নেতা অ্যান্টন ইয়েলিজারভ বলেছেন, যোদ্ধারা বেলারুশে যাওয়ার আগে প্রিগোজিনের নির্দেশে আগস্টের প্রথম কয়েকদিন পর্যন্ত ছুটি কাটাবে।

প্রিগোজিনের বরাতে তিনি জানান, আমাদের ঘাঁটি ও প্রশিক্ষণের জায়গা প্রস্তুত করতে হবে। দেশটির সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সবকিছু ঠিকঠাক করতে হবে। বেলারুশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করাটা জরুরি।

গত ২৩ থেকে ২৪ জুন সশস্ত্র অবস্থায় প্রিগোজিনের নেতৃত্বে রাশিয়ায় ‘বিদ্রোহ’ করে ওয়াগনারের কয়েক হাজার যোদ্ধা। মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাতের ঘোষণা দেয়। একে একে রাশিয়ার শহরগুলো দখল নিতে থাকে। একপর্যায়ে পুতিনের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামিয়ে নিজেদের জায়গায় ফিরে যায়। এ ঘটনায় প্রিগোজিনের সঙ্গে সম্পর্ক চরম পর্যায়ে পৌঁছায় পুতিনের।

লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী প্রিগোজিন এবং তার বাহিনীর বেলারুশে চলে যাওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দেশটির বড় একটি জায়গাজুড়ে ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর