‘তৃতীয় বিশ্বযুদ্ধকে এগিয়ে আনছে ন্যাটো’

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৩:০৪আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮:১১

ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে কাছাকাছি নিয়ে এসেছে ন্যাটো। এমন মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। লিথুয়ানিয়ার রাজধানীতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সম্মেলনের প্রথম দিনে এ কথা বলেছেন তিনি।

মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের ন্যাটোর সম্মলনের প্রথম দিনে জোটের কয়েকটি দেশ কিয়েভকে আরও সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রসঙ্গে টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ বলেছেন, ‘পশ্চিমাদের সহায়তা রাশিয়াকে নিজেদের লক্ষ্য অর্জন থেকে সরাতে পারবে না।’

পুতিনের এই ঘনিষ্ঠজন বলেন, ‘পশ্চিমারা ভালো কিছু বয়ে আনতে পারেনি...আসলে, এটা একটি শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। আমাদের জন্য এসবের অর্থ কী? সবকিছুই পরিষ্কার। বিশেষ সামরিক অভিযান নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবে।’

ইউক্রেনে চলা যুদ্ধকে নিজেদের ‘বিশেষ সামরিক অভিযান’ দাবি করে আসছে মস্কো। কিন্তু ন্যাটোসহ অন্যান্য দেশের মিত্ররা একে রাশিয়ার আগ্রাসন হিসেবে দেখে। ইউক্রেনে ঢালাও সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা দিচ্ছে দেশগুলো। যতদিন প্রয়োজন সহায়তা অব্যাহতের প্রতিশ্রুতি দিয়েছে মিত্ররা।

এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা সরবরাহের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। যা নিয়ে মিত্রদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ বলছে, এটি বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে। কারণ এই ক্লাস্টার বোমা অনেক দিন এমনকি বছরের পর বছর অক্ষত থাকতে পারে। ফলে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশ ক্লাস্টার বোমা ব্যবহারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনকে দেওয়া গোলাবারুদের মজুত ফুরিয়ে আসায় এটি দেওয়ার পরিকল্পনা তাদের। এর তীব্র সমালোচনা করেছেন দিমিত্রি মেদেভেদেভ। সূত্র: রয়টার্স

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
সর্বশেষ খবর
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সস্তা ফ্লাইট দিবস আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি