নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় আবারও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১৪:৪৩আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৪:৫৭

সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা চোখে পড়ার মতো। এসব ঘটনায় কে বা কারা ঘটাচ্ছে তা অনেকটা আড়ালে থাকছে। এ অবস্থায় সোমবার (২৪ জুলাই) ভোরের দিকে রাজধানী মস্কোর দুটি ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছকাছি জায়গায় পড়েছিল। এ ঘটনায় ইউক্রেনকে দুষছে মস্কো। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের ঘটনার খুব কমই দায় স্বীকার করেছে দেশটি।

আরও পড়ুন: অর্ধেক ভূমি পুনরুদ্ধার ইউক্রেনের, আগেই হেরেছে রাশিয়া: ব্লিঙ্কেন

সোমবারের ঘটনায় মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানীতে ড্রোন হামলা হয়। ভবনগুলো আবাসিক নয়। বড় কোনও ক্ষতি হয়নি।

ভবনটির কাঁচ ভেঙে সড়কে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল, ছবি: রয়টার্স

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ড্রোনের কয়েক খণ্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে পাওয়া যায়।

আরও পড়ুন: পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সফল রাশিয়া

এই ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায় একাধিক ছবিতে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোয় এ নিয়ে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কির প্রশাসনকে দায়ী করছে ক্রেমলিন। সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম