রুশ নৌবহরে যুক্ত হচ্ছে ৩০টি যুদ্ধজাহাজ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১৫:২৭ আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫:৫৪

পশ্চিমা শক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের যুদ্ধজাহাজ বাড়াচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এ বছরে আরও ৩০টি যুদ্ধজাহাজ পাচ্ছে রুশ নৌবাহিনী। রবিবার (৩০ জুলাই) রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আজ রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে। এ বছরই কয়েক ধরনের ৩০টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরে একাধিক রুশ জাহাজ ধ্বংসের খবর পাওয়া যায়। এর মধ্যে অন্যতম মস্কোভা।

নিজেদের ফ্ল্যাগশিপ জাহাজ বলে পরিচিত এই যুদ্ধজাহাজটি। গত বছর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হওয়ার একপর্যায়ে ডুবে যায় এটি। শুধু যুদ্ধজাহাজই নয়, এই যুদ্ধে প্রচুর সেনা, ট্যাংক, হেলিকপ্টার হারিয়েছে মস্কো। সূত্র: তাস

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা
কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা
সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
১১ ম্যাচ পর রিয়ালের হার
১১ ম্যাচ পর রিয়ালের হার
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো