ইউক্রেনে দখলকৃত অঞ্চলে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ২৩:০৫আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২৩:০৫

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চল পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি যুদ্ধরত রুশ সেনাবাহিনীর একটি রণক্ষেত্রের সদর দফতরে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, পরিদর্শনের সময় শোইগুকে একজন গ্রুপ কমান্ডার রণক্ষেত্রের পরিস্থিতি তুলে ধরেন। এ সময় লিম্যানেরর কাছে সফল অভিযান পরিচালনা করার জন্য কর্মকর্তা ও সেনাদের ধন্যবাদ জানান তিনি।

রুশ বার্তা সংস্থা আরও জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রীকে একটি সুইডিশ সিভি-৯০ মডেলের পদাতিক বাহিনীর লড়াইয়ের যান দেখানো হয়েছে। রুশ সেনাদের অ্যান্টি ট্যাংক গ্রেনেড দ্বারা আঘাতের পর ইউক্রেনীয় সেনারা এই সামরিক যানটি ফেলে যায়। রুশ সেনা কর্মকর্তারা মডেলের বিভিন্ন নেতিবাচক দিকের বিষয়ে শোইগুকে অবহিত করেন।

ন্যাটো মিত্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর ইউক্রেনে সরবরাহকৃত অস্ত্র ও সরঞ্জামের কার্যকারিতা কমিয়ে দেখানোর যে চেষ্টা করছে রাশিয়া, শোইগুর পরিদর্শনের প্রতিবেদন সেই চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার ও জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের রণক্ষেত্র পরিদর্শনের কয়েক দিন পর শোইগুর এই সফর অনুষ্ঠিত হলো।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী