নেদারল্যান্ডস থেকে রেকর্ড সংখ্যক এফ-১৬ পাচ্ছে কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১১:৪১আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:৪৮

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশকে ৪২টি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান দেবে মিত্র নেদারল্যান্ডস। দেশটি সফর শেষে সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) জানান তিনি। 

তিনি লিখেছেন, ‘এই যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তে আমি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে, তার প্রশাসন এবং দেশটির জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

অবশ্য এ বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী রবিবার বলেছিলেন, নেদারল্যান্ডসের বিমানবাহিনীর কাছে ৪২টি এফ-১৬ রয়েছে। কিয়েভকে কতগুলো দেওয়া যেতে পারে এ নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যুদ্ধবিমানের বিষয়ে ডেনমার্ক ও নেদারল্যান্ডস সফরে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গ সাক্ষাৎ করেছেন জেলেনস্কি।

 

 

এদিকে ডেনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা জানি আপনাদের আরও বেশি প্রয়োজন। আমরা ঘোষণা দিচ্ছি, ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেবো। এ বছরের শেষ নাগাদ ৬টি, ৮টি পরের বছর এবং বাকি পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে।’ 

নেদারল্যান্ডসের এফ-১৬ যুদ্ধবিমান, ছবি: এপি

যুক্তরাষ্ট্রের তৈরি ‘এফ-১৬ ফাইটিং ফ্যালকন’ যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয় এখনও। ১৯৭০ দশকে এই বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় ৪ হাজারের মত এফ-১৬ তৈরি করা হয়েছে।

লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত ও আকাশে শত্রুপক্ষের বিমান ধ্বংস করায় পারদর্শিতার কারণে পাইলটদের ব্যাপক জনপ্রিয় এফ-১৬।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি