ইউক্রেন ও রাশিয়ায় পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬

রাজধানী কিয়েভে এক রাতে রুশ বাহিনীর দুই ডজনেরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অন্যদিকে রুশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়া ভূখণ্ডের কাছাকাছি ইউক্রেনের ৮টি ড্রোন ধ্বংস করেছে তারা। সম্প্রতি হামলায় মূল অনুসঙ্গ হয়ে উঠেছে সামরিক ড্রোন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রবিবার বলেছেন, শহরের ঐতিহাসিক পোডিল এলাকায় একজন আহত হন। একটি পার্কের কাছে আগুনও লেগে যায় ড্রোন হামলায়।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

সামরিক প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ দার্নিতস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেঙ্কিভস্কি, সোভিয়াতোশিনস্কি এবং পোডিল জেলায় পড়েছে। এতে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

এএফপি’র প্রতিবেদনে জানা গেছে, কিয়েভের প্রাণকেন্দ্রে অন্তত ১০টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় রাশিয়া জড়িত কিনা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেশটির।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধ পাল্টা ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংস করেছে।

গত কয়েক মাসে ইউক্রেন যুদ্ধে অধিকাংশ হামলায় ড্রোন ব্যবহার করতে দেখা গেছে রাশিয়াকে। যার অধিকাংশ ইরানের তৈরি শাহেদ ড্রোন। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক